১২ ইউপিতে ৫৬ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সদর উপজেলার ১২টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৫৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ৪ জুন এসব ইউপিতে ভোট হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ওই ৫৬ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য গতকাল সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। ১২টি ইউপির সব কটিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি-মনোনীত ব্যক্তিরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে একজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৯ জন। নওগাঁ প্রতিনিধি|