১২ উঠান বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা বিভাগের আওতায় গত ৩১ মে থেকে গতকাল শুক্রবার পর্যন্ত বিভিন্ন থানা–পুলিশের ১২টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে থানা–পুলিশের কর্মকর্তাদের পাশাপাশি রমনা মডেল থানার ১ নম্বর থেকে ৬ নম্বর বিটের জনপ্রতিনিধি, স্থানীয় সব শ্রেণি–পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যেসব স্থানে বৈঠক হয়েছে তার মধ্যে শিল্পকলা একাডেমির সামনে, চিটাগাং হোটেলের গলি, বেইলি রোড, কাজী অফিস গলি, বোরাক টাওয়ারের সামনে, রমনা পার্কের অস্তাচল গেট, মুক্তিযোদ্ধা সংসদের গলি, দিলু রোড, দেশ টিভির গলি, ডাক্তার গলি, মধুবাগ আমবাগান ও শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজের সামনের বৈঠক উল্লেখযোগ্য। উঠান বৈঠকে বিট পুলিশিংয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং তথ্য সংগ্রহে নাগরিক দায়দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়। বিট পুলিশিং কার্যক্রম বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করা হয়।
বিজ্ঞপ্তি