১২ কিমি পথ হাঁটলেন ৩৫ রোভার সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ, যৌতুক ও মাদকবিরোধী জনসচেতনতায় খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের রোভার স্কাউটের সদস্যদের হাইকিং। ছবি: পলাশ বড়ুয়া
বাল্যবিবাহ, যৌতুক ও মাদকবিরোধী জনসচেতনতায় খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের রোভার স্কাউটের সদস্যদের হাইকিং। ছবি: পলাশ বড়ুয়া

বাল্যবিবাহ, যৌতুক ও মাদকবিরোধী জনসচেতনতায় খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের রোভার স্কাউটের সদস্যরা ১২ কিলোমিটার পথ হাইকিং (হেঁটে উদ্দেশ্যমূলক ভ্রমণ) করেছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কলেজ মোড় এলাকা থেকে রোভার স্কাউটের হাইকিং উদ্বোধন করেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মন্টু বিকাশ চাকমা।

গতকাল সকালে দেখা যায়, ১২ জন নারীসহ ৩৫ জনের রোভার স্কাউটের দলটি কলেজ মোড় এলাকা থেকে ১২ কিলোমিটার দূরে ছোট মেরুং বাজারে সারিবদ্ধভাবে হেঁটে যাচ্ছেন। সড়কের পাশে লোকালয়ে স্থানীয় লোকজনকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকের কুফল সম্পর্কে বুঝিয়ে বলছেন দলটির সদস্যরা। সড়কের পাশে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন তাঁরা।

চেঙ্গী রোভার স্কাউট দলের দলনেতা মুমু বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘গ্রামের নারীরা লজ্জায় হয়তো পুরুষ সদস্যদের সঙ্গে কথা বলতে চাইবেন না। তাই আমরা নারী সদস্যরা বাল্যবিবাহ, যৌতুক, নারীদের বিভিন্ন শারীরিক সমস্যার বিষয়ে সচেতনতার বিষয়টি বুঝিয়ে বলেছি।’

দীঘিনালা ডিগ্রি কলেজের রোভার স্কাউট দলনেতা ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক দুলাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের ১২ কিলোমিটার পথ হাইকিং করার মূল উদ্দেশ্যে ছিল মানুষকে সচেতন করা। সড়কের পাশে ময়লা-আবর্জনা পরিষ্কার করা। আমরা বাল্যবিবাহ, যৌতুক, মাদক ও জঙ্গিবিরোধী বিভিন্ন বিষয় নিয়ে মানুষকে বুঝাতে সক্ষম হয়েছি। আমাদের দলে ১২ জন নারী ও ২৩ জন পুরুষ সদস্য ছিল।’