১২ কিলোমিটার হেঁটে শিবের মাথায় জল ঢাললেন পুণ্যার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দুধর্মাবলম্বী পুণ্যার্থী ও সন্ন্যাসীরা গত সোমবার বানেশ্বর মন্দিরের শিবের মাথায় জল দিয়েছেন। যশোরের কেশবপুরে কপোতাক্ষ নদের ত্রিমোহিনী বাজারের ঘাট থেকে ১২ কিলোমিটার পথ খালি পায়ে হেঁটে তাঁরা বালিয়াডাঙ্গা দেবালয় মন্দিরে যান।কেশবপুর শহরের হরিতলা সমপ্রীতি মন্দিরে রোববার রাতে পুণ্যার্থীদের জন্য আয়োজন করা হয় সূর্য পূজা, প্রসাদ বিতরণ ও ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শনের। মন্দির প্রাঙ্গণ থেকে সোমবার সূর্য ওঠার আগে পুণ্যার্থীরা কপোতাক্ষ নদে স্নান করে জল সংগ্রহের জন্য রওনা দেন। বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় ট্রাস্টের সভাপতি শ্যামল সরকার বলেন, ‘ধীরে ধীরে সবার সহযোগিতা ও সৃষ্টিকর্তার আশীর্বাদে এখানে দেবালয় প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। এটাও আমাদের জন্য একটা বড় পাওয়া।’ বিজ্ঞপ্তি।