১২ কেজি গাঁজা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুরোনো রেলস্টেশন থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সকালে পরিত্যক্ত অবস্থায় দুটি ব্যাগ থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো উপ-অঞ্চলের তত্ত্বাবধায়ক চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেট্রো অঞ্চলের একটি দল পুরোনো রেলস্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে অবস্থিত টিপটপ ভোজনালয়ের সামনে যায়। সেখানে পরিত্যক্ত অবস্থায় দুটি ব্যাগ পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে কাউকে ধরা সম্ভব হয়নি।