১২ কেজি স্বর্ণসহ বিমানযাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গতকাল বিকেলে এক বিমানযাত্রীর দেহ তল্লাশি করে ১২ কেজি সোনার বার উদ্ধার করেছেন। ওই যাত্রীকেও আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী কমিশনার রাশেদুল হাসান জানান, আমিরাত এয়ার লাইনসের বিমান ই-৫৮০ বিকেল সোয়া পাঁচটার দিকে বিমানবন্দরে নামে। এ সময় মাসুদ রানা নামের এক যাত্রীর গতিবিধি দেখে শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ হয়। তাঁরা ওই যাত্রীর দেহ তল্লাশি করে ১২ কেজি ওজনের ১০৪টি সোনার বার ও ২৮টি মুঠোফোন উদ্ধার করেন। এসব বার যাত্রী তাঁর শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রেখেছিলেন।