১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকদের সাড়ে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জয়েন্ট ইসলামী ফাইন্যান্স অ্যান্ড কমার্স এমসিএস লিমিটেড নামের একটি বেসরকারি সংস্থার চেয়ারম্যান ইউসুফ খান ও ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) আতিকুর রহমানকে গত শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার কোম্পানির ওই দুই কর্মকর্তা সাতক্ষীরায় আসেন। তাঁরা ঢাকায় ফিরে যাওয়ার সময় রাত ১২টার দিকে শহরের বাস টার্মিনালের সামনে থেকে ক্ষুব্ধ গ্রাহকেরা তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন। এর আগে ঢাকা থেকে ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে।সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান জানান, ইউসুফ খান ও আতিকুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।