১২ কোটি মানুষ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘আমরা এখন দ্বিতীয় মুক্তিযুদ্ধে প্রবেশ করেছি। এতে নেতৃত্ব দেবে নতুন প্রজন্ম। কিন্তু দেশের ১২ কোটি মানুষ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না। ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে এই প্রজন্মকে ’৫২, ’৬৯ ও ’৭১-এর সঠিক ইতিহাস জানাতে হবে।’ গতকাল রোববার বিকেলে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন চত্বরে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম এসব কথা বলেন। কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিনা খাতুন, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান প্রমুখ।