১২ গ্রামে বিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১২টি গ্রামে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাতটায় উপজেলার ছেংগারচর পৌরসভা মিলনায়তনে বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম। ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম জর্জের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এ কে এম রিয়াজ উদ্দিন মানিক, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাজেদুল হোসেন দিপু চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহমদ, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী প্রমুখ।