১২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোট রেলস্টেশনের আউটার সিগন্যালে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। গত বুধবার রাত দুইটা ৩০ মিনিটে লাকসাম-চিনকি আস্তানা ডাবল লাইনের নাঙ্গলকোট পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হননি। খবর পেয়ে চট্টগ্রাম ও লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। ১২ ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার বেলা একটা ৩০ মিনিটে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মফিজুর রহমান বলেন, দুর্ঘটনা তদন্তে বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।