প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জ পৌর এলাকায় টানা ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। গত রোববার রাত ১২টার দিকে বিদ্যুৎ চলে যায়। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে বিদ্যুৎ সরবরাহ চালু হয়। এতে শহরের ১৪ হাজার বিদ্যুৎ গ্রাহককে চরম দুর্ভোগে পড়তে হয়। গোপালগঞ্জে সার্কিট হাউস, কোর্টপাড়া ও বিসিক—এই তিনটি ফিডার থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। রোববার দিবাগত রাতে একসঙ্গে তিনটি ফিডার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুতের লাইনম্যান দেলোয়ার হোসেন বলেন, শহরের বিদ্যুতের সাব-স্টেশনের একটি যন্ত্র নষ্ট হয়ে যাওয়ায় এ বিপর্যয়ের ঘটনা ঘটেছে।
ফরিদপুর অফিস