১২ ছাত্রী অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে ১২ ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের বিদ্যালয়ের পাশে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থরা তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রী। তাদের সবার বাড়ি আড়পাড়া গ্রামে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সারা তানজিলা জানান, হাসপাতালে ভর্তি হওয়া ছাত্রীদের সবার শ্বাসকষ্ট দেখা দিয়েছে। একজনের অসুস্থতা দেখে অন্যজন অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারি ভাষায় এটা ‘মাস হিস্টিরিয়া’। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।