১২ জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ি চুরি ও ছিনতাইয়ের অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে দুটি মাইক্রোবাস, চারটি সিএনজিচালিত অটোরিকশা, ১১০টি চেতনানাশক ট্যাবলেট ও একটি ফ্লাস্ক জব্দ করা হয়েছে।
গত বুধ ও বৃহস্পতিবার এ অভিযান চালানো হয় বলে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার চট্টগ্রাম ও বরিশাল থেকে গাড়ি চুরি ও ছিনতাইকারী চক্রের শামীম, মিজান, সাইফুল ইসলাম, খলিল মিয়া ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মো. সুমন, আমিন, আবদুস সালাম, মিজান, জসিম, আমির হোসেন ও শাহাদত হোসেনকে আটক করা হয়।