১২ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গতকাল মঙ্গলবার মাদক, দুটি গাড়িসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ৮০০ বোতল ফেনসিডিল ও ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। উপজেলার নবীগঞ্জ আকিজ সিমেন্ট ফ্যাক্টরির সামনে পুলিশ হেডকোয়ার্টার্স গোয়েন্দা শাখার বিশেষ টিমের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মানি লন্ডারিং আইনে পৃথক দুটি মামলা হয়েছে। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ