১২ জন বিজয়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা ক্লাবের শতবর্ষ পূর্তি উপলক্ষে শীতকালীন পিঠা তৈরি প্রতিযোগিতায় ১২ জন ৩টি বিভাগে বিজয়ী হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে এ প্রতিযোগিতা হয়। এতে আধা ঘণ্টার মধ্যে ৫০ জন নারী প্রতিযোগী খোলাপিঠা, ভাপাপিঠা ও পাটিসাপ্টা তৈরি করেন। পরে পিঠা পরিবেশন ও স্বাদের ওপর ভিত্তি করে ১২ জনকে ডিনার সেট পুরস্কার দেওয়া হয়। ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবদুল হান্নান বলেন, ১৯১৭ সালে কুমিল্লা ক্লাব প্রতিষ্ঠা হয়। শতবর্ষ উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।