১২ জনপ্রতিনিধিকে কারণ দর্শানো নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংঘর্ষে উসকানি দেওয়ার অভিযোগে সরাইলের নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ১২ জন জনপ্রতিনিধিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন।
গত সোমবার এ নোটিশ দেওয়া হয়। যাঁদের নোটিশ দেওয়া হয়েছে তাঁরা হলেন ইউপি চেয়ারম্যান আবু মুছা উসমানী, ইউপি সদস্য নাসির উদ্দিন মৃধা, তাজুল ইসলাম, অলি শাহরিয়ার, লুৎফর রহমান, মিজানুর রহমান, অলি আহাদ, ফজলুর রহমান, মোহাম্মদ আলী, লিপি বেগম, শাহিদা বেগম ও রাশেদা বেগম।
গত ২১ ডিসেম্বর কালীকচ্ছ ও নোয়াগাঁও ইউনিয়নের কয়েক হাজার মানুষ ওই সংঘর্ষে জড়িয়ে পড়ে।