১২ জনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জুয়া খেলাসহ অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ছয় নারী ও ছয় জুয়াড়িকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান গতকাল বৃহস্পতিবার এই সাজা দেন।
শাহজাদপুর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, উপজেলার রূপবাটি ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে প্রশাসনের অনুমতি ছাড়াই এক সপ্তাহ ধরে যাত্রা ও পুতুল নাচের নামে অশ্লীল নৃত্য ও জুয়া খেলাসহ অসামাজিক কার্যকলাপ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকালে শাহজাদপুর থানা-পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ওই ১২ জনকে আটক করে।