১২ জানুয়ারি সাত দফা দাবিতে জাতীয় কমিটির মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সম্পদ লুণ্ঠন ও পাচার বন্ধসহ সাত দফা দাবি জানিয়ে ১২ জানুয়ারি সারা দেশে এক ঘণ্টা মানববন্ধনের ডাক দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটি। জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এবং সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন। এতে বলা হয়, ১২ জানুয়ারি বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের সব সড়ক, মহাসড়ক, হাটবাজার ও বন্দরে সর্বস্তরের নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধকে হাতে হাত ধরে দেশের সম্পদ দেশেই রাখতে হবে, কয়লা উত্তোলন করতে হবে এ দাবিতে তারা মানববন্ধন পালন করবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া মহাসড়কের অন্তত ৫০টি স্থানসহ সারা দেশের জেলা, উপজেলা, ইউনিয়ন ও হাটবাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। বিজ্ঞপ্তি।