১২ জাহাজকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত পণ্যবোঝাই, উপকূল অতিক্রম করার সনদ না থাকা ও বন্দর চ্যানেলে নোঙর করে নৌচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১২টি জাহাজকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জাহাজগুলোর নাম হচ্ছে এমভি চন্দ্রবান, এমভি হেরা পর্বত, এমভি আজমাইল, এমভি সবুজ, এমভি জামান, এমভি তাপস, এমভি সিপান-২, এমভি সেভেন সিজ, এমভি মৌ মনি, এমভি তুরসা, এমভি আসাদ-২ ও এমভি সি মাস্টার।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম