১২ জুয়াড়ির জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে জুয়া খেলার অভিযোগে ১২ জন জুয়াড়িকে ২ হাজার ৪০০ টাকা জরিমানা করেছেন উপজেলা ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের মোস্তাফিজার রহমান ও মশিউর রহমান, পূর্ব ভরনশাহী গ্রামের রেজাউল করিম, থানা পাড়ার জয়নাল আবেদীন ও জামাল উদ্দিন, চরপাড়া গ্রামের নাদু মিয়া ও গোলাম মোস্তফা, সদরপাড়া গ্রামের ইউনুস আলী, চালাপাড়া গ্রামের আমির হোসেন, উল্লাপাড়া গ্রামের বাদশা মিয়া, নবীনগর গ্রামের আব্বাস আলী ও শেরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের সাদেক আলী। ধুনট বাজারের পাটপট্টি এলাকার একটি ঘরে জুয়া খেলার সময় রাত ১০টার দিকে তাঁদের আটক করা হয়।