১২ জেলা ও দায়রা জজ বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ জন জেলা ও দায়রা জজ এবং তিনজন অতিরিক্ত জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাকে বদলি করেছে। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে আজ মঙ্গলবার এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পিরোজপুরের জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামীকে চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ; খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ মো. আমিরুল ইসলামকে নেত্রকোনার জেলা ও দায়রা জজ; পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল আজিজ মণ্ডলকে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক; নড়াইলের জেলা ও দায়রা জজ মো. আবদুল মতিনকে ঠাকুরগাঁওয়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক; খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাছানুজ্জামানকে নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক; ঠাকুরগাঁওয়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইসমাইল হোসেনকে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক; ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিশেষ জজ মো. মজিবুর রহমানকে নড়াইলের জেলা ও দায়রা জজ; ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এস এম রেজানুর রহমানকে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ; খুলনার শ্রম আদালতের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেনকে পিরোজপুরের জেলা ও দায়রা জজ; চট্টগ্রাম কাস্টমস হাউসের আইন কর্মকর্তা মনির আহমেদ পাটোয়ারীকে মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ; সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবুল কাসেম মো. মোস্তফাকে ঢাকার কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য (বিচার) এবং মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ মো. আবদুর রশিদকে ঢাকার বিভাগীয় বিশেষ জজ পদে বদলি করা হয়েছে।

৩ জন অতিরিক্ত জেলা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এম ইমরুল কায়েসকে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ; রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ কে এম শহিদুল ইসলামকে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন আহমদকে সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে।