১২ টন মা ইলিশ উদ্ধার তিনটি ট্রলার আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রজনন মৌসুমে মা ইলিশ ধরার অভিযোগে কোস্টগার্ডের সদস্যরা ৪৩ জন জেলেকে আটক করেছেন। শুক্রবার রাতে বঙ্গোপসাগরের বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তাঁদের কাছ থেকে ১২ টন মা ইলিশ উদ্ধার ও তিনটি মাছ ধরার ট্রলার আটক করা হয়েছে।এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, কোস্টগার্ডের পূর্বাঞ্চল ও প্রধান কার্যালয় থেকে একযোগে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে জেলেদের ব্যবহার করা ছয় হাজার মিটার ইলিশ মাছ ধরার জালও আটক করা হয়। আটক ট্রলার, মাছ ও জালের আনুমানিক দাম দুই কোটি ১০ লাখ টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।