১২ ডিসেম্বর পদ্মা সেতুর মূল পাইলিংয়ের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ ডিসেম্বর পদ্মা বহুমুখী সেতুর মূল পাইলিং ও নদী শাসন কাজের উদ্বোধন করবেন। আজ বুধবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতুর নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করে গণমাধ্যমের কর্মীদের তিনি এ কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, জাজিরা পয়েন্টে ১৪ কিলোমিটার ও মাওয়ায় তিন কিলোমিটার এলাকা জুড়ে নদী শাসনের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে মাওয়া ও জাজিরা উভয় প্রান্তে প্রধানমন্ত্রীর দুটি উদ্বোধন সভা হওয়ার কথা রয়েছে।