১২ দফা দাবি নিয়ে কৃষক সংগ্রাম সমিতির সংবাদ সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসাম ও মেঘালয়ে বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জ, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩০টি উপজেলার ৮০ শতাংশ বোরো ফসল নষ্ট হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলারই ২২টি হাওরের ফসল পানিতে তলিয়ে গেছে। হাওরাঞ্চলের এ জেলাগুলো ঘুরে এসে গত শনিবার বিকেলে তাহিরপুর উপজেলা সদর বাজারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক শাহ্জাহান কবীর এসব তথ্য জানিয়ে সরকারের কাছে ১২ দফা দাবি উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা কমিটির সাইফুল ইসলাম ও আকিকুর রেজা।