১২ দিন পর আবার উৎপাদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে ১২ দিন পর গত শনিবার রাত থেকে আবার উৎপাদন শুরু হয়েছে।
যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, উপজেলার তারাকান্দিতে অবস্থিত এ সার কারখানায় গত ২৯ নভেম্বর সকালে হঠাৎ হাইপ্রেশার স্টিম লাইনের পাইপ ফেটে যায়। এতে কারখানার তিনটি প্ল্যান্ট বন্ধ হয়ে যায়। এ ত্রুটি মেরামত করে শনিবার রাত ১২টার দিকে আবার সার উৎপাদন শুরু করা হয়।
২০১৬-১৭ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) যমুনা সার কারখানাকে ৪ লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে।