প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফ ১২ দিন পর গতকাল সোমবার তালা খুলে তাঁর দপ্তরে ঢুকেছেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহযোগিতায় শিক্ষকদের একটি অংশ, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বেলা একটার দিকে তিনি নিজ দপ্তরে যান।
এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চার দফা দাবি ও আগের পাঁচ দফা দাবি পূরণ না করেই উপাচার্য তালা ভেঙে নিজ কার্যালয়ে ঢুকেছেন। তাঁর এমন আচরণ স্বৈরতান্ত্রিক। শিক্ষকসুলভ আচরণের সঙ্গে তা বেমানান। এই পরিপ্রেক্ষিতে শিক্ষক সমিতি আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে। প্রতিদিন এই কর্মসূচি চলবে।
দাবি-দাওয়া আদায়ে শিক্ষক সমিতি ৮ মার্চ থেকে উপাচার্যকে তাঁর কার্যালয়ে ঢুকতে দেয়নি।