১২ দিন পর মিলল গলাকাটা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের ১২ দিন পর বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম এলাকা তিরিশটিলা থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ গতকাল বুধবার সকালে তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।নিহত যুবকের নাম নুরুল কবীর (২২)। বাড়ি উপজেলার তারাছা ইউনিয়নের সাইঙ্গ্যা গ্রামে। তাঁকে ১১ মার্চ সাইঙ্গ্যা থেকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাঁর মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করে আসছিল। এ ঘটনার পর রোয়াংছড়ি থানায় মামলা করা হয়।নিহত নুরুল কবিরের বড় ভাই নুরুল আলমের ভাষ্যমতে, ভাইকে মুক্ত করতে তিনি একই এলাকার দুই ব্যক্তির সহায়তায় দু-তিন দফায় এক লাখ ৬০ হাজার টাকা মুক্তিপণ দেন। কিন্তু অপহরণকারীরা আরও টাকা চেয়ে বারবার হুমকি দিচ্ছিল। গতকাল তাঁর ভাইয়ের লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে পুলিশ।