১২ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দরবারিয়ায় এক যুবককে কুপিয়ে হত্যার ১২ দিন পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গত ৯ মে সন্ধ্যায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জহিরুল ইসলাম (২৩) নামের এক যুবককে হত্যা করা হয়। পরে নিহত জহিরুলের বাবা কালিয়াকৈর থানায় সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। নিহত জহিরুল ইসলাম উপজেলার চাতৈলভিটি (সোহাগীর টেক) গ্রামের কৃষক বাহার উদ্দিনের ছেলে। জহিরুল একটি ড্যান্স ক্লাবের প্রশিক্ষক ছিলেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, আসামিরা পালিয়ে থাকায় কয়েকবার তাদের বাড়িতে অভিযান চালালেও গ্রেপ্তার করা যায়নি। তবে আসামিদের বাড়ির মালামাল জব্দ করার জন্য আদালতে আবেদন করা হয়েছে।৯ মে উপজেলার চাতৈলভিটি ও দরবারিয়া গ্রামের মধ্যে একটি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ আহত হয়।