প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর বাজারে অগ্নিকাণ্ডে তিনটি বাড়ি ও ১২টি দোকান ভস্মীভূত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে শুক্কুর আলী মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মার্কেটের পাঁচটিসহ ১২টি দোকান ও তিনটি বাড়িঘর ভস্মীভূত হয়। পরে স্থানীয় লোকজন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা দাবি করেন। বাঞ্ছারামপুর থানার ওসি অংশু কুমার দেব বলেন, স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।