প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার লতিফপুর পাকা রাস্তার মাথা এলাকায় আগুন লেগে ১২টি দোকানঘর পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কেউ হতাহত হয়নি। বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের অপারেটর শাহিদুর রহমান জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়। এতে তিনটি কাঁচা ও নয়টি আধপাকা দোকানঘর পুড়ে যায়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। অগ্নিকাণ্ডে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।