১২ নারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগীদের টাকা ও মুঠোফোন চুরির অভিযোগে রাজধানীর বারডেম হাসপাতাল থেকে বহিরাগত ১২ নারীকে আটক করা হয়েছে। রোগীদের স্বজনদের অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকালে আনসার সদস্যরা তাঁদের আটক করে রমনা থানার পুলিশের কাছে সোপর্দ করেন। রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, আটক নারীরা রোগী ও তাঁদের স্বজনদের টাকা ও মুঠোফোন চুরি করার কথা স্বীকার করেছেন। তাঁদের ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অধ্যাদেশে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।