১২ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল রোববার ঢাকা, দিনাজপুর ও যশোরে অভিযান চালিয়ে ১২টি প্রতিষ্ঠানকে এক লাখ ১৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের কারণে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বলে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।ঢাকায় অভিযান চালিয়ে পার্ক চায়নিজ রেস্টুরেন্ট, রমনা চায়নিজ রেস্টুরেন্ট, বিসমিল্লাহ বিরিয়ানি ও কাবাব হাউজ ও বনফুল মিষ্টির দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর। এ ছাড়া দিনাজপুরে চারটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা এবং যশোরের চারটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।