প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা শহরকে ফাইবার অপটিক কেব্ল সেবার আওতায় আনতে ১২টি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সামিট কমিউনিকেশন্স লিমিটেড। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে এই চুক্তি সই হয়। ন্যাশন ওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্কের (এনটিটিএন) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশন্স লিমিটেড। চুক্তি অনুযায়ী ১২টি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানকে সামিট কমিউনিকেশন্স লিমিটেড ভূগর্ভস্থ ফাইবার অপটিক নেটওয়ার্ক সেবা দেবে। ঢাকার পর ধারাবাহিকভাবে সারা দেশকে ফাইবার অপটিক কেব্ল নেটওয়ার্কের আওতায় আনা হবে বলে জানিয়েছে সামিট কমিউনিকেশন্স লিমিটেড। বিজ্ঞপ্তি।