১২ বছর পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৩ সালের ২৫ মে সম্মেলন করে দুই বছর মেয়াদি কমিটি গঠন হয়েছিল সিলেট মহানগর শ্রমিক লীগের। ১২ বছর পর সম্মেলন করার ঘোষণা দেওয়া হয়েছে গতকাল। নগর কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান ভারতে চিকিৎসা শেষে গতকাল দুপুরে দেশে ফেরা উপলক্ষে এক সভায় সাধারণ সম্পাদক এ ঘোষণা দেন। নগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমিন বলেন, আজ বৃহস্পতিবার শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধিদল সিলেট আসছে।