১২ বছর পর হওয়া মামলায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাতক্ষীরার কলারোয়া বিএনপির নেতা রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলার যুগেখালী ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রবিউল ইসলাম উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও যুগেখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। সকালে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম বলেন, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়া বিএনপির নেতা-কর্মীরা ওই হামলা চালান।