১২ বছরে বাঘ দ্বিগুণ করতে ১৩ দেশের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঘের বিলুপ্তি ঠেকাতে এক যৌথ ইশতেহারে স্বাক্ষর করেছে বিশ্বের ১৩টি দেশ। বাংলাদেশসহ এই ১৩টি দেশেই এখনো বাঘ টিকে আছে। গত সোমবার রাশিয়ার ‘সেন্ট পিটার্সবার্গ বাঘ সংরক্ষণ’ শীর্ষক সম্মেলনে এই ইশতেহারে স্বাক্ষর করেন ওই সব দেশের প্রতিনিধিরা। ২০২২ সালের মধ্যে অর্থাৎ আগামী ১২ বছরে বিশ্বে বাঘের সংখ্যা দ্বিগুণ করার ব্যাপারেও রাজি হয়েছে স্বাক্ষরকারী দেশগুলো।ইশতেহার অনুযায়ী বাঘের বাসস্থান সংরক্ষণ, চোরাই বাঘ শিকার ও বাঘ নিয়ে অবৈধ ব্যবসা বন্ধ এবং বাঘ সংরক্ষণ পরিকল্পনায় পর্যাপ্ত অর্থ সরবরাহ করার ব্যাপারে গুরুত্ব দেবে দেশগুলো।বিশ্লেষকদের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, সংরক্ষণের কার্যকর উদ্যোগ না নেওয়া হলে আগামী ২০ বছরের মধ্যে পৃথিবী থেকে বাঘ বিলুপ্ত হবে।