১২ বছরের শিশু আসামি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের উজিরপুর উপজেলায় ১২ বছরের এক শিশুকে চাঁদাবাজি মামলায় আসামি করা হয়েছে। জয়শ্রী মুণ্ডুপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জুয়েল বেপারীসহ পাঁচ ভাইয়ের বিরুদ্ধে গত শনিবার ওই মামলা করেন করিম খান। মামলার অন্য আসামিরা হলো, রিপন বেপারী, লিটন বেপারী, মিঠু বেপারী ও বাচ্চু বেপারী। মামলায় উল্লেখ করা হয়, জুয়েল গত শুক্রবার সন্ধ্যায় তার অন্য চার ভাইয়ের সঙ্গে পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে শিকারপুর বন্দরে করিম খানের দোকানঘর ভাঙচুর করে। এদিকে স্কুলছাত্র জুয়েল আসামি হওয়ায় শিকারপুরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।