১২ বাংলাদেশি জেলেকে হস্তান্তর করেছে নাসাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকা গতকাল রোববার ১২ জন বাংলাদেশি জেলেকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে। মিয়ানমারের মংডু শহরে নাসাকা ও বিজিবির পতাকা বৈঠকের পর জেলেদের হস্তান্তর করে নাসাকা।পতাকা বৈঠকে ১০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ক্যাপ্টেন এইচ কামরুল হাসান। বিকেল সাড়ে পাঁচটার দিকে মুক্তি পাওয়া জেলেরাসহ তাঁর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল টেকনাফ স্থলবন্দরে পৌঁছায়।