১২ বিদ্যালয় ভবন পরিত্যক্ত গাছতলায় পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলেস্তারা খসে পড়ায় এবং ফাটল দেখা দেওয়ায় কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ১২টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে৷ এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের গাছতলায় পাঠদান করা হচ্ছে।
গত ২৭ এপ্রিল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস পরিদর্শনে গিয়ে উপজেলার মুদাফর্দ্দী, ওলানপাড়া প্রকাশ চন্দ্র, উত্তর নছরদ্দি, কলাকোপা, মালিখিল বেকীনগর ও উত্তর সতান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরো ভবন এবং হাসনাবাদ কান্দরগাঁও, বারপাড়া পূর্ব, আনুয়াখোলা, কদমতলী, উজিয়ারার, বারপাড়া পশ্চিম সরকাির প্রাথমিক বিদ্যালয়ের ভবনের অংশবিশেষে পলেস্তারা খসে পড়া এবং ভবনে ফাটল দেখতে পান। পরে তিনি সাময়িকভাবে ভবনগুলোকে ব্যবহারের অনুপযোগী ঘোষণা করে পাঠদান বন্ধের নির্দেশ দেন।
ওই দিন (গত ২৭ এপ্রিল) মুদাফর্দ্দী প্রাথমিক বিদ্যালয়ে িগয়ে দেখা যায়, বিদ্যালয় ভবনের বিম ও কলামে ফাটল রয়েছে। ছাদের পলেস্তারা খসে রড বেরিয়ে গেছে। এ পরিস্থিতে গাছতলায় শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে।
বিদ্যালয় পরিচালনা কমিটি সূত্র জানায়, বিদ্যালয়টি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪ সালের ১ জানুয়াির স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনটি নির্মাণ করে। কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন নির্মাণ করায় কয়েক বছরেই ফাটল দেখা দিয়েছে। তবে উপজেলা এলজিইডির প্রকৌশলী রতন লাল সরকার জানান, অতীতে নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন তৈরি হলেও এখন তা হচ্ছে না৷
মুদাফর্দ্দী সরকাির প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন সরকার জানান, বিদ্যালয় ভবনের বিম ও দেয়ালে ফাটল দেখা দেওয়ায় এসব ভবনে বসে পাঠদান না করার নির্দেশ দিয়েছে প্রশাসন৷ এখন দুটি কক্ষ ভাড়া করে ও গাছতলায় শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে।
নিখিল চন্দ্র বিশ্বাস জানান, উপজেলার সাতটি বিদ্যালয় সম্পূর্ণ ও পাঁচটি বিদ্যালয়ের আংশিক ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে বিদ্যালয়গুলোতে আপাতত পাঠদান বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া ২৬টি বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেিণকক্ষের প্রয়োজন রয়েছে৷ এসব ব্যাপারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একটি তালিকা পাঠানো হয়েছে৷
স্থানীয় সাংসদ সুবিদ আলী ভুঁইয়া বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে। সব পরিত্যক্ত ভবন পর্যায়ক্রমে নতুন করে করা হবে৷ অতিরিক্ত শ্রেণিকক্ষও নির্মাণ করা হবে৷