১২ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ বিল বকেয়া ও অবৈধ সংযোগের দায়ে চট্টগ্রামে ছয়টি মামলা ও সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১২টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল হকের নেতৃত্বে নগরের নিউমুরিং থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, নগরের ব্যারিস্টার কলেজ রোড, ঈশান মিস্ত্রির হাট ও কলসী দিঘির পাড় এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ১০টি সংযোগের বিপরীতে সোয়া ছয় লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় চার ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। আর অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় দুই ব্যক্তিকে মোট সাড়ে চার লাখ টাকা জরিমানাসহ মামলা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কামাল হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী মো.
আক্কাস আলী, উপসহকারী প্রকৌশলী এ কে আজাদ, সৈয়দ ফেরদাউস হোসাইনী ও শান্তনু দাশ উপস্থিত ছিলেন।