১২ ভুয়া পরীক্ষার্থীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নে সুরাজ মোহনী ইনস্টিটিউশনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ভুয়া ১২ পরীক্ষার্থীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম সৈয়দা নূর মহল আশরাফী এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থীরা ছবি ও সই জাল করে আত্মীয়স্বজনদের হয়ে পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে দুজনকে এক বছর করে কারাদণ্ড এবং ১০ জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।