প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া উপকূলে বঙ্গোপসাগরে তিনটি মাছ ধরা নৌকাসহ ১২ জন মাঝিমাল্লাকে এক সপ্তাহ ধরে আটকে রেখেছে জলদস্যুরা।
ছনুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী বলেন, তিনটি মাছ ধরার নৌকাসহ ১২ জন মাঝিমাল্লাকে জলদস্যুরা আটকে রেখেছে। আটক নৌকা ও মাঝিমাল্লাদের মুক্তির জন্য জলদস্যুরা ৫৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। বাঁশখালীর বোট মালিক সমিতির সভাপতি এয়ার আলী জানান, ‘অবাধে বোট ডাকাতি ও জেলে আটকে রেখে মুক্তিপণ আদায় চলছে।’
কোস্টগার্ডের চট্টগ্রাম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার মাসুদুল ইসলাম বলেন, সাগরে টহল জোরদার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।