প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরে ১২ মাদকসেবীকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম নাজনিন সুলতানা গতকাল বুধবার দুপুরে ওই সাজা দেন। পরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়। দণ্ড পাওয়া যুবকেরা হলেন শহরের ফৌজদারীপাড়ার জিয়ারুল ইসলাম, ইমরান হোসেন, জুয়েল রানা, কিরন শেখ, জাকিরুল ইসলাম, লিখন আলী, ফয়সাল শেখ, সজল মিয়া, আরিফ আলম, ইউনুস আলী ও আজিজুল হক এবং শহরের শেখপাড়ার জামিল উদ্দিন।