বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ১২ মার্চ ঢাকায় চারদলীয় জোটের মহাসমাবেশ সফল করে তুলতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, অতীতের চেয়ে বড় করে তুলতে হবে এ মহাসমাবেশ।গতকাল শনিবার রাতে ঢাকা মহানগর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া এ আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।আগামী ১২ মার্চের মহাসমাবেশ শান্তিপূর্ণ হবে জানিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দলীয় নেতাদের নিজ নিজ এলাকার ও কমিটির সর্বোচ্চসংখ্যক নেতা-কর্মী-সমর্থকদের নিয়ে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান। এক ঘণ্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা সমাবেশে যোগ দিতে নিজ নিজ প্রস্তুতির বিষয়ে নেত্রীকে জানান।রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১২ মার্চ ‘চলো চলো, ঢাকা চলো’ স্লোগান নিয়ে ওই মহাসমাবেশ হবে। এ ব্যাপারে অনেক দিন ধরে প্রস্তুতি চলছে। ইউএনবি।