১২ মার্চ ঢাকায় আইক্যাপ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ মার্চ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এইডসবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের ১২তম অধিবেশন বসছে ঢাকায়। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এইডস ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (আইক্যাপ) একটি আন্তর্জাতিক ফোরাম। বিশ্বের বিভিন্ন দেশের সরকার, গবেষক, শিক্ষাবিদ, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক এবং এইচআইভি/এইডসে আক্রান্ত মানুষ এই ফোরামের সদস্য। ১৯৯০ সালে প্রথম অস্ট্রেলিয়ায় এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। দুই বছর পর পর এই অঞ্চলের কোনো একটি দেশ সম্মেলনটির আয়োজন করে থাকে। ২০১৩ সালে থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশকে সম্মেলনের স্বাগতিক দেশ হিসেবে নির্বাচন করা হয়। আইক্যাপ এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিয়ন্ত্রণ ও নির্মূলে কাজ করে থাকে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, এটি বাংলাদেশে আয়োজিত বৈজ্ঞানিক সম্মেলনগুলোর মধ্যে বৃহত্তম। সম্মেলনে বিশ্বের ৫৬টি দেশ থেকে প্রায় এক হাজার প্রতিনিধি অংশ নেবেন। ৪০০ গবেষক তাঁদের প্রবন্ধ উপস্থাপন করবেন।