প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে ১২ মার্চের বিএনপির ঘোষিত ঢাকা সমাবেশের কর্মসূচির সমালোচনা করে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, মানুষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রত্যাখ্যান করেছে। ১২ মার্চ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সরকার বসে থাকবে না।তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা পাবলিক হল অডিটরিয়ামে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ঢেউটিন বিতরণকালে এক সমাবেশে এসব কথা বলেন।