১২ মার্চ রাজপথ অবরোধ করবেন সাংবাদিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য অবিলম্বে নবম ওয়েজ বোর্ড ঘোষণা এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ অন্যান্য সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার দাবিতে ১২ মার্চ রাজপথ অবরোধ কর্মসূচি পালন করবে সাংবাদিক সমাজ। ওই দিন বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সারা দেশে এই কর্মসূচি পালন করা হবে।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে একই সময়ে এই কর্মসূচি পালন করা হবে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব ওমর ফারুক দেশের সাংবাদিক ইউনিয়নসহ সব গণমাধ্যম সংগঠনকে এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি