১২ মার্চের কর্মসূচি প্রত্যাহার করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপির আগামী ১২ মার্চের ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।গত রোববার ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ আহ্বান জানান। তা না হলে এ ধরনের কর্মসূচিকে রাজপথে প্রতিহত করা হবে বলেও তিনি ঘোষণা দেন। বিএনপিকে উদ্দেশ করে হানিফ বলেন, ‘কোনো দাবি থাকলে তা সংসদে এসে উপস্থাপন করুন। জনদুর্ভোগের কর্মসূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না। এই ষড়যন্ত্রমূলক কর্মসূচি বন্ধ করুন।’সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বিরোধী দলকে উদ্দেশ করে বলেন, ‘আমরা কাউকে মাঠ ইজারা দিইনি। আমরা মাঠ ছাড়তে রাজি নই। রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হবে না। আপনাদের অনেক ছাড় দিয়েছি, আর না।’আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের আজকের মানববন্ধন কর্মসূচি সফল করার প্রস্তুতি হিসেবে রোববার এ বর্ধিত সভার আয়োজন করা হয়। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, সাংসদ আসলামুল হক, সানজিদা খানম প্রমুখ বক্তব্য দেন। বাসস।