১২ মার্চের কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের ডাকা ১২ মার্চের ‘ঢাকা চলো’ কর্মসূচিতে সরকার বাধা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ অভিযোগ করেন।গণতান্ত্রিক আচরণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘জনগণের চোখের ভাষা বোঝার চেষ্টা করুন। গণতন্ত্রকে তার নিজস্ব চলে চলতে দিন।’ তিনি বলেন, ‘দাড়ি-টুপি দেখলেই তাঁকে মৌলবাদী বলা যাবে না। কারণ, এটাই আমাদের সংস্কৃতির অংশ। ধর্ম পালন করা নিজস্ব ব্যাপার। ধর্ম পালন করলেই তাঁকে মৌলবাদী বলা উচিত নয়। সব মত ও আদর্শের লোক যাঁর যাঁর ধর্ম পালন করার অধিকার রাখেন।’জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট আয়োজিত ‘একুশের চেতনা: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি চাষী নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, কবি আল মুজাহিদী, জাসাসের সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ বক্তব্য দেন।কামরুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কামরুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। গতকাল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা দলের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।