১২ মার্চের মহাসমাবেশ নিয়ে আইনজীবীদের সঙ্গে খালেদার বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল মঙ্গলবার রাতে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে আগামী ১২ মার্চ রাজধানীতে চারদলীয় জোটের মহাসমাবেশ নিয়ে আলোচনা হয়। খবর ইউএনবির।দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি সফল করার উপায় নিয়ে আলোচনা হয়। এদিকে বিএনপির একটি সূত্র জানায়, খালেদা জিয়া কাল বৃহস্পতিবার চিকিৎসার জন্য ব্যাংকক যাবেন।